কারিগরি দক্ষতার জন্য ডিজিটাল শিক্ষা

কারিগরি শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে কারিগরি শিক্ষা সম্পর্কে সচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে। এর লক্ষ্য উচ্চশিক্ষার উপযোগী হিসেবে কারিগরি শিক্ষাকে সম্ভাব্য শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় করে তোলা এবং কারিগরি শিক্ষা নিয়ে নেতিবাচক মনোভাব পরিবর্তন।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) স্কিলস-২১ প্রকল্প এ কর্মসূচির কর্মকৌশল, পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়তা দিচ্ছে।