জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক সবার মাঝে
আমাদের সমাজে যখন মৌলবাদ ও জঙ্গিবাদ ঘাঁটি গাড়ার চেষ্টা করছে, তখন এ ধরনের গণপাঠাগার এর বিরুদ্ধে মানুষকে সচেতন করতে সহায়তা করতে পারে। আর জ্ঞান-বিজ্ঞানের আলো যত বেশি ছড়িয়ে দেওয়া যাবে ততই মানুষ কুসংস্কারমুক্ত হবে। তার মানসলোক হবে আধুনিক ও মুক্তচিন্তার আধার, যেখানে থরে থরে সাজানো থাকবে ধর্মতত্ত্ব, সমাজতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান, রবীন্দ্র-নজরুল, গ্যেটে থেকে আইনস্টাইনের থিয়োরি অব রিলেটিভিটি। এভাবে মানুষ পাঠাগারের মাধ্যমে হরেক রকম বইয়ের জগতে প্রবেশ করে প্রশান্তি লাভ করতে পারে, উন্নততর চিন্তা গড়ে তুলতে পারে নিজের মধ্যেই। এভাবে ব্যক্তি থেকে সমাজ পরিশুদ্ধ, আধুনিক ও বিজ্ঞানমনস্ক হয়ে উন্নততর পর্যায়ে উন্নীত হয়। পাঠাগারটি যারা গড়ে তুলেছেন এবং এখন যারা রক্ষণাবেক্ষণ করছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই।